অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে ২৫ জন আইনজীবীর বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়েছেন আদালত। আদালত আগামী ৩০ আগস্ট এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার ঢাকার দ্রুত বিচারের বিচারক সহিদুল ইসলাম এ তারিখ ধার্য করেন। একই সঙ্গে গতকাল ২৫ জন আইনজীবীর পক্ষে জামিন স্থায়ীর আবেদন মঞ্জুর করেন আদালত। গতকাল এ মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।গত ২২ মে বিচার বিভাগের ওপর আওয়ামী লীগ সরকারের হস্তক্ষেপ ও দলীয়করণের প্রতিবাদে আদালত বর্জনের কর্মসূচি পালন করতে গিয়ে ঢাকা জজকোর্টে ভাঙচুর চালান বিএনপিপন্থী আইনজীবীরা। এ ঘটনায় কোতোয়ালি থানায় এ মামলা করা হয়। গত ৩১ মে ২৫ জন আইনজীবীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।এ মামলার আসামি ঢাকা আইনজীবী সমিতির সভাপতি বোরহানউদ্দিন, সানাউল্লাহ মিয়া, খোরশেদ আলম, মাসুদ আহমেদ তালুকদারসহ বিএনপি-সমর্থক ২৫ জন আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।