চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৃদাত শারিমা রহমান হত্যা মামলার আসামির কৌঁসুলি সময় চাওয়ায় গতকাল মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানি হয়নি। আগামী ১০ এপ্রিল এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন আদালত।আদালত সূত্র জানায়, আসামির কৌঁসুলি আদালতকে জানান, অভিযোগ গঠনের শুনানির জন্য তিনি প্রস্তুত নন। এ জন্য সময়ের আবেদন করা হলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ কে এম শামসুল ইসলাম তা মঞ্জুর করেন। আসামির কৌঁসুলি সাক্ষীদের ১৬১ ধারায় দেওয়া জবানবন্দির অনুলিপির জন্য গতকাল আবেদন করেন। আদালত তা দেওয়ার নির্দেশ দেন।গত বছরের ২১ অক্টোবর সন্ধ্যায় নগরের আমিরবাগ আবাসিক এলাকার একটি বাসার ছাদে তোহার ছুরিকাঘাতে মৃদাতের মৃত্যু হয়। তিনি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্রী ছিলেন। ওই রাতে মৃদাতের বাবা মিজানুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। দুই দিন পর ২৩ অক্টোবর রাতে ভাটিয়ারি এলাকায় একটি বাস থেকে তোহাকে পুলিশ গ্রেপ্তার করে।