প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাসসহ ৪১ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১২ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন এই দিন ধার্য করেন।
গতকাল এ মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে মির্জা ফখরুল ও গয়েশ্বরকে কারাগার থেকে আদালতে হাজির না করায় তাঁদের পক্ষে আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।