অভিযোগ গঠনের শুনানি ১৪ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা গ্যাটকো দুর্নীতি মামলায় আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়েছেন আদালত।
গতকাল রোববার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির ধার্য দিন ছিল। খালেদা জিয়া আদালতে যাননি। তাঁর পক্ষে সময়ের আবেদন করা হয়। ঢাকার বিশেষ জজ আবু আহমেদ জমাদার আবেদন মঞ্জুর করে আগামী ১৪ মে পরবর্তী তারিখ ধার্য করেন।