অভিযোগ গঠনের শুনানি ১৮ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতাল চলাকালে সচিবালয়ের সামনে ও ভেতরে ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের নেতাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. আমিনুল ইসলাম আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৮ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন।গতকাল এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। মির্জা ফখরুল, এলডিপির সাংসদ অলি আহমদ, বিজেপির সাংসদ আন্দালিব রহমানসহ ১৬ আসামির পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১২ জন আসামি আদালতে হাজির ছিলেন। আরেক আসামি মোয়াজ্জেম হোসেন এ মামলায় জামিনে থাকলেও অন্য একটি মামলায় কারাগারে আটক আছেন।গত ২৯ এপ্রিল হরতাল চলাকালে ওই ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩১ মে মির্জা ফখরুলসহ ১৮ দলীয় জোটের নেতাদের নামে অভিযোগপত্র দেয়।