প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মতিঝিল থানায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে করা নাশকতার একটি মামলায় আগামী ২৪ এপ্রিল অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক রুহুল আমিন এই তারিখ ধার্য করেন।
২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির ডাকা হরতাল চলাকালে মতিঝিল থানা এলাকায় পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় মতিঝিল থানার পুলিশ এ মামলা করে। ২০১৩ সালের ১৪ ডিসেম্বর এই মামলায় মির্জা ফখরুলসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।