প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাবের গুলিতে পঙ্গু হওয়া ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে র্যাবের করা মামলাটির অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। একই কারণে এই মামলা থেকে অব্যাহতি চেয়ে লিমনের পক্ষে করা আবেদনের ওপরও শুনানি হয়নি। ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২-এ গতকাল সোমবার এই মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলার কারণে লিমনের পক্ষে সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কিরণ শংকর হালদার ২৯ মে পরবর্তী তারিখ ধার্য করেন। দুই পক্ষের সময়ের আবেদনের কারণে এ নিয়ে মামলাটির অভিযোগ গঠনের তারিখ ১৩ বার পেছাল। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলার কারণে গতকাল সোমবার দুপুর ১২টায় ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২-এ লিমনের পক্ষে সময়ের আবেদন করেন তাঁর আইনজীবী মানিক আচার্য্য।