অভিযোগ গঠনের শুনানি ৩১ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় অভিযোগ গঠনবিষয়ক শুনানি ৩১ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন এ তারিখ ধার্য করেন। ওই আদালতের সরকারি কৌঁসুলি রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, জনগুরুত্বপূর্ণ মামলা হিসেবে মামলাটি দ্রুত বিচার নিষ্পত্তির জন্য গত সপ্তাহে ট্রাইব্যুনালে পাঠানো হয়। এ মামলায় অভিযুক্ত পাঁচ আসামি হলো সাইফুল ইসলাম ওরফে মামুন, মো. আল আমীন, আকবর আলী ওরফে রনি, রফিকুল ইসলাম ওরফে খোকন ও সেলিম চৌধুরী ওরফে সেলিম আহম্মেদ। এদের মধ্যে সেলিম পলাতক।গত ৫ মার্চ রাত একটার দিকে গুলশানের কূটনীতিক এলাকার ১২০ নম্বর সড়কের ১৯/বি নম্বর বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী (৪৫)। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। ৭ মার্চ গুলশান থানার পুলিশ এ ঘটনায় মামলা করে।মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা নেশার টাকা জোগাড় করতে বিদেশি দেখে ডলার পাওয়ার আশায় খালাফকে ঘিরে ধরে। এ সময় ছিনতাইকারীদের সঙ্গে খালাফের ধস্তাধস্তি হয়। এরই একপর্যায়ে আসামি সাইফুল ইসলাম রিভলবার দিয়ে খালাফকে গুলি করে।