প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে করা আয়কর ফাঁকি মামলার অভিযোগ গঠনের শুনানি ৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।আসামিপক্ষের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর দায়রা জজ মো. জহুরুল হক গতকাল বৃহস্পতিবার নতুন এ তারিখ ধার্য করেন। এ নিয়ে কোকোর বিরুদ্ধে আয়কর ফাঁকি মামলার অভিযোগ গঠনের শুনানি আট দফা পেছাল।গতকাল আরাফাত রহমানের পক্ষে আইনজীবীরা আদালতকে বলেন, এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। মামলাটি কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্ট রুল দেন। ওই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানি মুলতবি রাখা প্রয়োজন। শুনানি শেষে আদালত এ তারিখ ধার্য করেন। কোকোর পক্ষে শুনানি করেন মাহবুব উদ্দিন, মহসীন মিয়া ও তাহেরুল ইসলাম।রাষ্ট্রপক্ষে শুনানি করেন মহানগর অতিরিক্ত কৌঁসুলি শাহ আলম তালুকদার।