প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২০ জনের বিরুদ্ধে করা গ্যাটকো দুর্নীতি মামলায় আগামী ৯ এপ্রিল অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত। গতকাল রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ তারিখ ধার্য করেন। গতকাল এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। খালেদা জিয়া আদালতে উপস্থিত হননি। তিনিসহ কয়েকজন আসামির পক্ষে গতকাল সময় চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
আদালত প্রতিবেদক