অভিযোগ পড়ে শোনানো হলো মাহফুজকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইলে একই পরিবারের পাঁচজনকে খুনের মামলার সাক্ষ্য-প্রমাণে পাওয়া অভিযোগ আসামি মাহফুজকে পড়ে শোনানো হয়েছে। গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বেগম হোসনে আরা আকতারের আদালতে অভিযোগ পড়ে শোনানো হয় তাঁকে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী বলেন, ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় সাক্ষ্য-প্রমাণে পাওয়া অভিযোগ মাহফুজকে পড়ে শোনানো হয়েছে। এ বিষয়ে নিজের পক্ষে সাফাই সাক্ষী বা আদালতে কোনো কাগজপত্র দাখিল করবেন কি না এ বিষয়ে মাহফুজের কাছে জানতে চাওয়া হয়েছে। আদালত শুনানি শেষে ৩০ জুলাই পরবর্তী তারিখ ধার্য করেছেন।

২০১৬ সালের ১৫ জানুয়ারি দিবাগত রাতে নারায়ণগঞ্জ শহরের বাবুরাইলে একটি বাড়িতে একই পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়।