প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে মহানগর জামায়াতের নায়েবে আমির আমিনুল ইসলাম, মহানগর ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহ আল নাহিয়ানসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দখিল করেছে পুলিশ। দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধী দলের আন্দোলনে সিটি সার্ভিসের বাস ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাঁদের বিরুদ্ধে ওই অভিযোগপত্র দাখিল করা হয়। গতকাল বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক শাহজাহান মহানগর হাকিমের আদালতে ওই অভিযোগপত্র দাখিল করেন। মামলায় অপর অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আছেন ব্রজমোহন কলেজ ছাত্রশিবিরের সভাপতি রফিকুল ইসলামসহ কাজী মহিদুল আহসান হাবিব, শহিদুল যোবায়ের, আকাশ খান। বাকিরা সবাই ছাত্রশিবিরের সদস্য।
বরিশাল অফিস