অভিযোগপত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দেওয়া সম্পদ বিবরণীতে তথ্য গোপন করার মামলায় বগুড়া জেলা মহিলা দলের সভানেত্রী এবং বিএনপিদলীয় সাবেক সাংসদ নূর আফরোজ বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুদকের বগুড়া সমন্বিত কার্যালয়ের উপপরিচালক আনোয়ারুল ইসলাম এই অভিযোগপত্র দাখিল করেন। এতে বলা হয়েছে, নূর আফরোজের বিরুদ্ধে ৫৩ লাখ ২২ হাজার ৭৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য মিলেছে।