অভিযোগপত্র আমলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান তাত্ত্বিক নেতা জসীমউদ্দিন রাহমানীসহ ১০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেছেন। মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি শাহ আলম তালুকদার প্রথম আলোকে বলেন, গত ২৭ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মামলার অভিযোগপত্র আমলে নিয়ে অনুমোদন দেয়। এর পর আদালত অভিযোগপত্র আমলে নিয়ে অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন। ২০১৩ সালের ২৪ আগস্ট জঙ্গি তৎপরতা, সরকার ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে রাহমানীসহ ১০ জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এ মামলা করে পুলিশ।