অভিযোগপত্র আমলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কদমতলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির তৎকালীন প্রধান মাওলানা সাইদুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ অভিযোগপত্র আমলে নেন। আদালত ২২ জানুয়ারি অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন। মামলার অন্য দুই আসামি হলেন আবদুল্লাহ হেল কাদরী ও আয়েশা আক্তার। ২০১০ সালের ২৫ মে কদমতলীর দনিয়া নূর মসজিদের কাছে একটি বাড়ি থেকে ওই তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে।