অভিযোগপত্র গ্রহণের শুনানি ৩১ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ছয় বছরের শিশু পরাগ মণ্ডল অপহরণ মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি হবে ৩১ মার্চ। গতকাল সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সাদিকুল ইসলাম তালুকদার এই তারিখ ধার্য করেন।গত শনিবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন মুক্তার হোসেন ওরফে আমির ওরফে ল্যাংড়া আমির, তাঁর স্ত্রী বিউটি বেগম, ভগ্নিপতি আবুল কাশেম এবং সহযোগী মোহাম্মদ আলী, জাহিদুল ইসলাম, আল আমিন, মো. কালা চান, মামুন মিয়া, মো. শাকিল, সুলতান মিয়া, মো. ওয়াসিম ও মো. আকাশ।আসামিদের মধ্যে প্রথম নয়জন কারাগারে আছেন। শেষ তিনজন পলাতক। অভিযোগপত্রে বলা হয়, মুক্তিপণের জন্য পেশাদার সন্ত্রাসী আমিরের পরিকল্পনায় ও নেতৃত্বে শিশু পরাগকে অপহরণ করা হয়েছিল।অভিযোগপত্রে আসামির তালিকা থেকে শুভাঢ্যা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম ওরফে জুয়েল মোল্লা এবং স্থানীয় রিজভী আহমেদ ও মো. আলফাজকে বাদ দেওয়া হয়েছে।গত বছরের ১১ নভেম্বর সকালে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার পর কেরানীগঞ্জের শুভাঢ্যার পশ্চিমপাড়ায় বাসার গলির মুখ থেকে অপহরণ করা হয় শিশু পরাগকে। ১৩ নভেম্বর মধ্যরাতে পরাগকে উদ্ধার করা হয়।