অভিযোগপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়ায় কাঠ পাচারকারীদের হামলায় সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম আহত হওয়ার ঘটনায় ৫৬ জনকে অভিযুক্ত করে পুলিশ গত ৫ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৯ ফেব্রুয়ারি রাতে উপজেলার রবিরবাজার এলাকায় অবৈধ কাঠ আটক করতে গিয়ে কুলাউড়ার তত্কালীন ইউএনও জহিরুল ইসলাম পাচারকারীদের হামলায় গুরুতর আহত হন। এ সময় পাচারকারীরা তাঁর ব্যবহূত গাড়ি ভাঙচুর করে। পরদিন ইউএনওর গাড়িচালক সেলিম উদ্দিন বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা করেন।