অভিযোগপত্রভুক্ত বিডিআর জওয়ান কেন্দুয়ায় গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার অভিযোগপত্রভুক্ত মো. কামরুল হাসান নামের এক আসামিকে গতকাল বুধবার দুপুরে তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাঁচহার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে বিডিআর জওয়ান কামরুলকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর পিলখানায় বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনার পর থেকে অভিযোগপত্রভুক্ত ও গ্রেপ্তারি পরোয়ানার আসামি কামরুল পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়।