অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি ফের পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে দায়ের করা বিদেশে অর্থপাচারের মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি আবারও পেছানো হয়েছে।গতকাল বৃহস্পতিবার এ মামলায় চার্জ গঠনের জন্য শুনানির দিন ধার্য ছিল। তারেকের পক্ষে তাঁর আইনজীবী উচ্চ আদালতের আদেশ দাখিলের জন্য সময় চেয়ে মামলার কার্যক্রম মুলতবির আবেদন করেন। শুনানি শেষে মহানগর দায়রা জজ মো. জহুরুল হক শুনানি এক মাস পেছানোর আদেশ দেন।২০০৯ সালের ২৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) ক্যান্টনমেন্ট থানায় বিদেশে অর্থপাচারের অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা করে। দুদক তদন্ত শেষে গত বছরের ৬ জুলাই তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। মামুন বর্তমানে কারাগারে আর তারেক রহমান বিদেশে।অভিযোগপত্রে বলা হয়, খালেদা জিয়ার ছেলে হিসেবে তারেক রহমানের প্রভাব খাটিয়ে বিভিন্ন কোম্পানি ও সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তারেকের বন্ধু মামুন অবৈধভাবে অর্থ আদায় করেন।