অভিযোগপত্রের নারাজি দরখাস্ত দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষক হারুন-অর-রশিদ হত্যা মামলার অভিযোগপত্রের (চার্জশিট) ওপর পূর্ণাঙ্গ নারাজি দরখাস্ত দাখিল করা হয়েছে। সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে গতকাল মঙ্গলবার বাদীপক্ষের আইনজীবী নারাজি দরখাস্ত দাখিল করলে বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন শুনানির জন্য আগামী ৭ জুলাই তারিখ ধার্য করেন।সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান হারুন-অর-রশিদ ২০১০ সালের ২১ মার্চ কলেজ থেকে বাসায় ফেরার পথে খুন হন। এ ঘটনায় তাঁর শ্যালক আল আজিম সরকার বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দীর্ঘ তদন্ত শেষে গত ৩ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে মামলার মূল আসামি আবদুল লতিফ ওরফে কাওসার, তাঁর তিন বন্ধুসহ মহিলা কলেজের দর্শন বিভাগের দুই ছাত্রীকে অভিযুক্ত করা হয়।বাদীপক্ষের আইনজীবী সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম জানান, নিহত শিক্ষকের পরিবার অভিযোগপত্রের বর্ণনার সঙ্গে দ্বিমত পোষণ করলে গত ১০ মে আদালতে অভিযোগপত্র শুনানির ধার্য তারিখে নারাজি দরখাস্ত দাখিলের সময় প্রার্থনা করলে আদালত গতকাল মঙ্গলবার তারিখ নির্ধারণ করেন।