অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজির সময় প্রার্থনা মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে নারী মুক্তিযোদ্ধা আনোয়ারা আবেদীন হত্যা মামলার অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন দাখিলের জন্য করা সময়ের আবেদন মঞ্জুর করেছেন আদালত। সিলেটের মুখ্য বিচারিক হাকিম আবু সৈয়দ দিলজার হোসেনের আদালতে গতকাল সোমবার বাদীপক্ষের আইনজীবী নারাজি আবেদন দাখিলের জন্য সময় প্রার্থনা করেন। নারাজি দাখিলের শুনানির জন্য আদালত আগামী ১৮ সেপ্টেম্বর তারিখ ধার্য করেন।বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ভট্টাচার্য বলেন, জালালাবাদ গ্যাসের ক্রয় বিভাগের ব্যবস্থাপক নারী মুক্তিযোদ্ধা আনোয়ারা আবেদীনের লাশ গত বছরের ৯ ডিসেম্বর সিলেট নগরের লামাবাজারের বাসা থেকে পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ উসমান গণি নামের এক যুবককে গ্রেপ্তার করে। আদালতে তাঁর দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির আলোকে চলতি বছরের ২৪ জুলাই একমাত্র তাঁকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়।নিহত আনোয়ারার বড় ছেলে তৌহিদুল আবেদীন চৌধুরী পরদিন ২৫ জুলাই সংবাদ সম্মেলন করে ওই অভিযোগপত্র প্রত্যাখ্যান করেন।