অভির পাসপোর্ট নিয়ে হাইকোর্টের রুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক সাংসদ গোলাম ফারুক অভির পাসপোর্ট নবায়ন বা নতুন করে কেন পাসপোর্ট দিতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আট সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র ও পররাষ্ট্রসচিব এবং অভিবাসন ও পাসপোর্ট বিভাগের মহাপরিচালককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।গতকাল বুধবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গোলাম ফারুকের পক্ষে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন।জানা যায়, মডেল তিন্নি হত্যা ঘটনায় ২০০২ সালের ১১ নভেম্বর একটি মামলা হয়। মামলার এজাহারে নাম না থাকলেও অভিযোগপত্রে গোলাম ফারুককে আসামি করা হয়। ২০০২ সালে তিনি দেশ ত্যাগ করেন।