অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক গতকাল শনিবার দুপুর ১২টায় সংগঠনের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। শাখা ইউনিয়নের বিদায়ী সভাপতি আইনাল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন ও শ্রমিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সম্পাদক রিপন মণ্ডল। নবনির্বাচিত সভাপতি রিয়াজ উদ্দিন ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ কার্যকরী পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান জেলা কমিটির সভাপতি এম জেনারেল ইসলাম। চুয়াডাঙ্গা প্রতিনিধি