অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের খাসদবীর এলাকার সামাজিক সংগঠন ‘সৈয়দমুগনী তরঙ্গ সমাজ উন্নয়ন’-এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাত নয়টায় সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। এতে নবগঠিত কমিটির সভাপতি কবির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী। অনুষ্ঠানে পীর মহল্লা এলাকার প্রভাতী আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহমদ, জাহিদুল ইসলাম প্রমুখ অতিথি হিসেবে বক্তব্য দেন।