অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার পৌর মিলনায়তনে ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন মৌলভীবাজারের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। তিনি বলেন, ‘মৌলভীবাজারের ব্যাংকগুলোতে কোটি কোটি টাকা আমানত পড়ে আছে। কিন্তু সাধারণ মানুষ বিনিয়োগের জন্য ব্যাংকে গিয়ে টাকা পায় না। আমি চাই মৌলভীবাজারে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হোক।’ এ সময় মন্ত্রী সাধারণ মানুষকে ঋণ দেওয়ায় হয়রানির প্রসঙ্গ তুলে ব্যাংক কর্মকর্তাদের সমালোচনা করেন। অনুষ্ঠানে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ পড়ান সোনালী ব্যাংক মৌলভীবাজার প্রধান শাখার উপমহাব্যবস্থাপক এবং ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন মৌলভীবাজারের নির্বাচন-২০১৫-এর প্রধান নির্বাচন কমিশনার রনধীর চন্দ্র দাস। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান।