অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গত শুক্রবার রাতে ক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। নবগঠিত কমিটির প্রেসিডেন্ট শমসের জামালের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্টে হাসিন আহমদ স্বাগত বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এ টি এম শোয়েব, সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক শফিউল আলম চৌধুরী। সাংস্কৃতিক সন্ধ্যায় সিলেট ক্লাবের ‘মেম্বার অব দ্য ইয়ার ২০১৫’ হিসেবে মিশফাক আহমদ চৌধুরী ও স্থপতি রাজন দাশকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।