অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে সদর উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জি কে পাইলট উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. চান মিয়া। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদে সরকার দলীয় হুইপ মো. আতিউর রহমান। এতে বক্তৃতা করেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান মিঞা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, জেলা শিক্ষা কর্মকর্তা ফয়েজ আহমেদ প্রমুখ।