প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিষেক গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের এইচএমপি উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। সমিতির জেলা সভাপতি ও এইচএমপি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইনছান মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এনামুল কবির। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন প্রমুখ।