অভিষেক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সিটি করপোরেশনের কর্মচারী সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে গতকাল শনিবার। দুপুরে নগর ভবনে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। তিনি কর্মচারী সংসদের নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান। কর্মচারী সংসদের নির্বাচন পরিচালনায় গঠিত নির্বাচন কমিশনার হারান কান্তি সেনের সভাপতিত্বে ও সহনির্বাচন কমিশনার মো. তারা মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সিটি করপোরেশনের সচিব বদরুল হক, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহানারা বেগম, সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর প্রমুখ বক্তব্য দেন।