প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরে ১৯টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে শহরের চকবাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. আরিফ রেজা। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া।