অভিষেক অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোটারি ক্লাব অব সৈয়দপুরের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার নীলফামারীর সৈয়দপুরে রোটারি চক্ষু হাসপাতাল মিলনায়তনে ওই অভিষেক হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি তারিকুল আলম। তিনি নতুন সভাপতি আজহারুল হক সরকারকে প্রেসিডেন্সিয়াল কলার (গলাবদ্ধ) পরিয়ে দেন। এতে স্বাগত ভাষণ দেন সংগঠনের চার্টার প্রেসিডেন্ট শরীফুল আলম চৌধুরী। বক্তব্য দেন নতুন সাধারণ সম্পাদক এনামুল হক, অ্যাসিস্ট্যান্ট গভর্নর গোলাম মোস্তফা চৌধুরী, মমতাজ মিন্টু, আহমেদা ইয়াসমিন, মাহবুব আলম প্রমুখ। আজহারুল হক বলেন, নতুন কমিটি আগামী এক বছর আরও বেশি জনহিতকর কাজ করতে চায়।