রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আরডব্লিউসিসিআই) নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মনিরুজ্জামান, স্থানীয় সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান ও সংগঠনের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অঙ্কুর সেন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রোজেটি নাজনীন। ১৪ আগস্ট চেম্বারের নির্বাচন হয়। এতে রোজেটি নাজনীন সভাপতি এবং তাহেরা হাসেন ও বিদ্যুৎ আরা মিমি সহসভাপতি নির্বাচিত হন। নির্বাচিত পরিচালকেরা হলেন তামান্না হোসেন, মুশরাত জাহান, ফারহানা আক্তার, ফারজেনা ইয়াসমিন, লাবনী, ইসরাত জাহান, শওকত আরা ও মোসা. শামসুন্নাহার।