অভূতপূর্ব ঘটনা: প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় রেশমাকে উদ্ধারের ঘটনা প্রসঙ্গে বলেছেন, এটি একটি অভূতপূর্ব ঘটনা। তিনি এ জন্য সেনাবাহিনী, সব উদ্ধারকর্মী, স্বেচ্ছাসেবী ও ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানিয়েছেন।আজ শুক্রবার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (গণমাধ্যম) মাহবুবুল হক শাকিল তাঁর পক্ষ থেকে এ কথা জানান।মাহবুবুল হক আরও জানান, রেশমার সর্বোচ্চ চিকিত্সার ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হাসান সোহরাওয়ার্দীকে নির্দেশ দিয়েছেন।সাভারে রানা প্লাজা ধসের ১৭তম দিনে আজ শুক্রবার জীবিত অবস্থায় রেশমাকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। তিনি শারীরিকভাবে অক্ষত রয়েছেন। তাঁকে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।