অভ্যন্তরীণ কোন্দলে খুন হয়েছেন বিএনপির নেতা মোদাচ্ছের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে খুলনায় বিএনপির নেতা মোদাচ্ছের হোসেন খুন হয়েছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের নেতারা। গতকাল সোমবার খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতারা এ দাবি করেন।নেতারা বলেন, মোদাচ্ছের সন্ত্রাসীদের হাতে খুন হওয়ার পর নগর বিএনপির সভাপতি নজরুল ইসলামসহ বিএনপির নেতারা এই হত্যাকাণ্ডের দায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজানসহ আওয়ামী লীগের নেতাদের ঘাড়ে চাপানোর অপচেষ্টা চালাচ্ছেন। তাঁরা মিথ্যা, বানোয়াট বক্তব্য দিয়ে খুলনার রাজনীতিকে ঘোলাটে করার ষড়যন্ত্রে মেতে উঠেছেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মেয়র তালুকদার আবদুল খালেক। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।