অভ্যন্তরীণ গ্রিডের ত্রুটি বিদ্যুৎ বিপর্যয়ের কারণ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

১ নভেম্বর সারা দেশে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ গ্রিডে ত্রুটি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা জানান। 

আজ বৃহস্পিতবার সন্ধ্যায় সচিবালয়ের বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ১ নভেম্বর কয়েক ঘণ্টা বিদ্যুৎহীন থাকার বিষয়ে প্রাথমিক তদন্ত প্রতিবেদনের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, ‘তদন্তে গঠিত কমিটি বিদ্যুৎ বিপর্যয়ের প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, আমাদের নিজস্ব গ্রিডে ত্রুটির কারণেই বিদ্যুৎ বিপর্যয় হয়েছে। তবে আমরা আরও গভীরভাবে তদন্ত করব।’