অভ্যন্তরীণ জনপথ ব্যবহার নিয়ে প্রটোকল নবায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের উপকূল দিয়ে জাহাজ চলাচল নিয়ে দুই দেশের মধ্যে একটি অনুস্বাক্ষর হলো। গত সোমবার নয়াদিল্লিতে দুই দেশের নৌসচিব পর্যায়ের বৈঠকে এই অনুস্বাক্ষর হয়। বৈঠকে দুই দেশের মধ্যে অভ্যন্তরীণ জলপথ ব্যবহার ও বাণিজ্য বিষয়ে যে প্রটোকল (পিআইডব্লিউটিটি) চালু রয়েছে, তা আরও পাঁচ বছরের জন্য নবায়ন করা হয়েছে।
বাংলাদেশের নৌসচিব শফিক আলম মেহেদীর সঙ্গে ভারতের জাহাজ সচিব রাজীব কুমারের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে দুই দেশের নৌ ও জাহাজ মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
দিনব্যাপী বৈঠকের পর বাংলাদেশের নৌসচিব জানান, দুই দেশের উপকূল দিয়ে জাহাজ চলাচল নিয়ে যে অনুস্বাক্ষর হলো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় তা চুক্তিতে রূপান্তর হবে। ওই সময় এ নিয়ে দুই দেশের মধ্যে চূড়ান্ত চুক্তি হবে। তিনি বলেন, এই চুক্তির ফলে দুই দেশের বাণিজ্য যেমন বাড়বে, তেমনই পণ্য পরিবহনের খরচও অনেক কমে যাবে।