অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি রাষ্ট্র প্রতিনিধিদের হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল বুধবার সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামাল যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়েছে, ‘দেশের অভ্যন্তরীণ বিষয়ে বন্ধু ও ভ্রাতৃপ্রতিম বিভিন্ন বিদেশি রাষ্ট্র প্রতিনিধিদের সাম্প্রতিক কূটনৈতিক দৌড়ঝাঁপ জাতি হিসেবে আমাদের লজ্জিত করে। তাই সব বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিদের কাছে অনুরোধ, অভ্যন্তরীণ সমস্যাদির সমাধান করার সুযোগে তারা যেন রাজনীতিবিদের ভূমিকায় অবতীর্ণ না হয়।’