অভ্যন্তরীণভাবে চাল কিনবে সরকার দাম নির্ধারণ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যন্তরীণভাবে চাল সংগ্রহ অভিযান শুরু করবে সরকার। তবে সরকার কী পরিমাণ চাল কিনবে, তা নির্ধারণ করে দেওয়া হবে না। এবার ধান কেনা হচ্ছে না। গতকাল বুধবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির এক সভায় কৃষকের কাছ থেকে সরকারি চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সভাপতিত্ব করেন। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণমন্ত্র্রী আব্দুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, অর্থসচিব মোহাম্মদ তারেক, খাদ্যসচিব বরুণ দেব মিত্রসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এবার কেজিপ্রতি চালের উৎপাদন খরচ পড়েছে ৩০ টাকা। এ হিসাবে তাঁরা প্রতি কেজি চালের সরকারি ক্রয়মূল্য ৩২ টাকায় নির্ধারণের প্রস্তাব করেছেন। তবে অভ্যন্তরীণ বাজারে চালের দাম বেড়ে যাবে—এই আশঙ্কায় খাদ্য মন্ত্রণালয় ২৮ অথবা ৩০ টাকায় প্রতি কেজি চাল কেনার পক্ষে। আজ খাদ্য পরিকল্পনা ও পারিধারণ কমিটির সভায় দাম পর্যালোচনা করে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক প্রথম আলোকে রাতে জানান, দাম চূড়ান্ত হয়নি। আজ কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে এবং এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।