অভ্র ছুটে চলে, কিন্তু...

গুটি গুটি পয়ে ছুটে চলে শিশুটি। দিনমান মেতে থাকে খেলাধুলায়। কিন্তু সমস্যা হলো, জন্ম থেকে তার কান নেই। দুই কানের জায়গাই সমান। তবে সে শুনতে পায়।
অভ্র রাহুত নামের দুই বছর আট মাস বয়সী শিশুটির এই শারীরিক ত্রুটির দূর করার চিকিৎসা আছে। কিন্তু সামর্থ্য নেই তার পরিবারের।
অভ্র ফরিদপুর শহরের ঝিলটুলী উত্তর কালীবাড়ি মহল্লার ওষুধ ব্যবসায়ী খোকন রাহুত ও সোমা বিশ্বাসের একমাত্র সন্তান।
ফরিদপুর সদর হাসপাতালের নাক-কান-গলা বিভাগের জ্যেষ্ঠ কনসালট্যান্ট ঊষা রঞ্জন চক্রবর্ত্তী বলেন, চিকিৎসাবিজ্ঞানে এ সমস্যাকে কনজেনিট্যাল অ্যাবসেন্স অব অরিকল (জন্মগতভাবে বহিঃকর্ণ না থাকা) বলা হয়। এ ধরনের ঘটনা খুব কম দেখা যায়।
অভ্রের বাবা খোকন রাহুত বলেন, ‘ওর চলাফেরা, খাবার গ্রহণ সব কিছু স্বাভাবিক। কথাও বলতে শুরু করেছে। কিন্তু কান নেই। তবে ও ভালোই শুনতে পায়।’ তিনি জানান, অভ্রের জন্মগত এই সমস্যার সমাধানে ফরিদপুরের হাসপাতাল, ভারতের কলকাতা, বর্ধমান ও তামিলনাড়ু রাজ্যের ভেলরের বিভিন্ন হাসপাতাল ঘুরেছেন। ভেলরে গিয়ে জানতে পারেন জটিল এ সমস্যার চিকিৎসা আছে। ভেলরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জন মেরি কুরিন জানান, পরীক্ষা করে তাঁরা দেখেছেন শিশুটির কানের ভেতরের অংশ সঠিকভাবে গঠিত হয়েছে। সে জন্য সে অনেক কিছু শুনতে পায়। তবে যদি দ্রুত চিকিৎসা না করা হয় তবে দিন দিন জটিলতা বাড়বে।
এ কৃত্রিম যন্ত্রটির দাম ভারতীয় মুদ্রায় ৪ লাখ ৯৮ হাজার টাকা এবং সার্জারি ফি ৭০ হাজার টাকা।