অভয়নগর উপজেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ শেখ আবদুল ওহাবের সভাপতিত্বে সমেঞ্চলনের উদ্বোধন করেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ বি এম মোজামেঞ্চল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার। সমেঞ্চলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হুইপ শেখ আবদুল ওহাব সভাপতি ও এনামুল হক বাবুল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।