অভয়নগর মুক্ত দিবসে শোক শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগরে গতকাল মঙ্গলবার মুক্ত দিবস উদ্যাপনের পরিবর্তে মুক্তিযোদ্ধা ওলিয়ার রহমান হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ ও শোক শোভাযাত্রার আয়োজন করা হয়। সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
গত ২৩ নভেম্বর উপজেলা পরিষদের কাছে নওয়াপাড়া বাইপাস সড়কে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা মোল্যা ওলিয়ার রহমানকে। তাঁর হত্যাকাণ্ডে অংশ নেওয়া একজনকে গ্রেপ্তার করা হলেও বাকি হত্যাকারী ও মূল পরিকল্পনাকারীরা এখনো ধরা পড়েননি।
সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ডার স ম মোশারফ হোসেন। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা জালাল হোসেন, শুকুর আলী, আফজাল হোসেন প্রমুখ।