অভয়নগরে অবিরাম বৃষ্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবিরাম বৃষ্টিতে গতকাল বৃহস্পতিবার যশোরের অভয়নগর উপজেলায় জনজীবন বিঘ্নিত হয়। গতকাল সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত বৃষ্টি ছিল।
টানা বৃষ্টির কারণে বিশেষ প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হতে পারেননি।
উপজেলার হাটবাজার ও রাস্তাঘাটগুলো ছিল অনেকটা জনশুন্য। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতির হার ছিল খুবই কম।