অভয়নগরে অস্ত্র ও বোমা উদ্ধার আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার গাজীপুর গ্রামের হাশেম শেখের বাড়ি থেকে বোমা, রামদাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাজীপুর গ্রামে হাশেম শেখের বাড়িতে অভিযান চালিয়ে একটি বোমা, তিনটি রামদা, একটি ছোরা, একটি খেলনা পিস্তল ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হাশেম শেখের ছেলে হেলাল শেখসহ অপর তিন যুবক পালিয়ে যান। এ সময় পুলিশ পলাশ (৩০) নামের এক যুবককে আটক করেছে। আটক পলাশ যশোর সদর উপজেলার রূপদিয়ার মাথাভাঙ্গা গ্রামের আবদুস সাত্তারের ছেলে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস ছালেক বলেন, অপরাধমূলক কর্মকাণ্ড করার জন্য তাঁরা প্রস্তুতি নিচ্ছিলেন।