অভয়নগরে আ.লীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ হত্যা মামলার আসামি আবুল কালাম ওরফে ডাকাত কালামকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এলাকা থেকে অভয়নগর থানা পুলিশের একটি দল কালামকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে অভয়নগরের শংকরপাশা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে একটি শাটারগান, একটি বন্দুক ও বন্দুকের দুটি গুলি উদ্ধার করে।