অভয়নগরে একই স্থানে ছাত্রদল ও যুবলীগের কর্মসূচি ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্রদল কর্মী সম্মেলন এবং যুবলীগ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ সম্মেলন ও সমাবেশ হওয়ার কথা ছিল।সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা ছাত্রদল নওয়াপাড়া ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল বিকেলে কর্মী সম্মেলন ডাকে। এ জন্য তারা আগেই মিলনায়তন ভাড়া নেয়। কিন্তু হঠাৎ করে গতকাল সকালে নওয়াপাড়া পৌর যুবলীগ যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে একই স্থানে সমাবেশ ডাকে। সংঘর্ষ এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বাস রাসেল হোসেন ওই স্থানে গতকাল সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি এবং সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেন।