অভয়নগরে ককটেল বিস্ফোরণ, আহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার রানাগাতি গ্রামে গত মঙ্গলবার গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরিত ককটেলের স্প্লিন্টারে সোহেল ফকির (১৭) নামের এক তরুণ আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে কে বা কারা উপজেলার রানাগাতি গ্রামের ওহাব ফকিরের বাড়ির সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ওহাব ফকিরের ছেলে সোহেল ফকির বিস্ফোরিত ককটেলের স্প্লিন্টারের আঘাতে আহত হয়। বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। স্থানীয় রানাগাতি ও বাশুয়াড়ী ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।