অভয়নগরে গৃহবধূ খুন, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর সরকারি খাদ্য গুদামের নিরাপত্তারক্ষী আবুল কালাম আজাদের স্ত্রী ছালমা সুলতানা (৩৫) খুন হয়েছেন। ঘটনার পর থেকে আবুল কালাম পলাতক। গতকাল সোমবার দুপুরে খাদ্য গুদামের স্টাফ কোয়ার্টারের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। অভয়নগর থানার এএসআই এনায়েত হোসেন বলেন, ‘পারিবারিক কলহে এ হত্যাকাণ্ডের কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।’ এ ব্যাপারে আবুল কালাম আজাদকে আসামি করে থানায় হত্যা মামলা হয়েছে।