অভয়নগরে ঘাটশ্রমিক নেতাকে কুপিয়ে হত্যা হরতাল পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ঘাটশ্রমিক সর্দার রেজাউল ইসলাম নিহত হয়েছেন। এ সময় তাঁর সঙ্গী আরশাদ আলী গুরুতর জখম হন। গত সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে অভয়নগর-নওয়াপাড়া হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন গতকাল মঙ্গলবার অর্ধদিবস হরতাল পালন করেছে। অভয়নগর-নওয়াপাড়া হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকরাম ফারাজী বলেন, ‘নওয়াপাড়া রেলওয়ে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সঙ্গে দ্বন্দ্বের জের ধরেই রেজাউলকে হত্যা করা হয়েছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার না করা পর্যন্ত শ্রমিকেরা কাজে যোগ দেবে না।’