অভয়নগরে ট্রাকচাপায় তিন নারীশ্রমিকসহ চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়ায় গতকাল বৃহস্পতিবার ভোরে ট্রাকের ধাক্কায় তিনজন নারীশ্রমিকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।নিহত ব্যক্তিরা হলেন: করিমনচালক রিপন (২৮), শ্রমিক শিউলি বেগম (৩২), সুফিয়া বেগম (৪৫) ও রেনু বেগম (২৫)। আহত পাঁচজনের অবস্থা গুরুতর। তাঁদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহত ব্যক্তিরা সবাই সিডল টেক্সটাইল ও নওয়াপাড়া জুটমিলের শ্রমিক এবং উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের বাসিন্দা। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে করিমনচালক রিপন চেঙ্গুটিয়া গ্রামের ১৪-১৫ জন পাট ও বস্ত্রকল শ্রমিকের একটি দল নিয়ে কর্মস্থলের উদ্দেশে রওনা হন। তাঁদের বহনকারী করিমনটি মহাসড়কে ওঠার সময় খুলনাগামী একটি ট্রাক সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়।