অভয়নগরে ট্রেনের ধাক্কায় লরি বিধ্বস্ত, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার শেষ সীমানা এলাকায় একটি রেলক্রসিংয়ে গতকাল সোমবার দুপুরে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় গ্যাসপাইপ বহনকারী একটি লরি বিধ্বস্ত হয়েছে। এতে ট্রেনটির ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হলে প্রায় ৩০ জন যাত্রী আহত হয়।ওই ক্রসিংটি অবৈধ এবং সেখানে কোনো গেটম্যান না থাকায় দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এর পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ গতকাল রাত নয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বন্ধ ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর সোয়া ১২টার দিকে গ্যাসপাইপ বহনকারী একটি লরি শেষ সীমানা রেলক্রসিং অতিক্রম করছিল। এ সময় খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা মহানন্দা মেইল ট্রেনটি লরিটিকে ধাক্কা দেয়। এতে লরিটি পুরোপুরি বিধ্বস্ত হয়। লরির সঙ্গে সংঘর্ষে ট্রেনটির ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।